আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে দুই কোটি ১৬ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।আজ সোমবার বিকালে ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-৫ এর বিচারক সাদিক আহম্মেদ তার জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।সাহেদের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন বললেন, ‘মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের দুই কোটি ১৬ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি দায়েরের সময় সাহেদ কারাগারে থাকলেও এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। পরে গত বছরের ৪ মে আ...