বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় মতিঝিল থানায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ৯ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ দিন ধার্য করেন। এ নিয়ে ৯৬ বার তদন্ত প্রতিবেদন পেছাল।এদিন তদন্ত মামলাটি প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ঠিক করেন আদালত।মামলার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার...