চার দিনের সফরে সূর্যোদয়ের দেশ জাপানে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার, সফরের দ্বিতীয় দিন স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক করেন তিনি। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি, মহাকাশ গবেষণা ও অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও আলোচনা করেন দুই প্রধানমন্ত্র...