সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়ার (মোনামী) ছবি ব্যবহার করে তাকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে শিরোনাম দেওয়া হয়েছে— ‘সকল জুলাই যোদ্ধাদের নিরাপত্তার জন্য আলাদা রাষ্ট্রীয় বাহিনী গঠন করা এখন সময়ের দাবি।’ তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। জুলাই যোদ্ধাদের নিরাপত্তার জন্য আলাদা রাষ্ট্রীয় বাহিনী গঠন প্রসঙ্গে এ ধরনের কোনো মন্তব্য করেননি শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী)। প্রকৃতপক্ষে, কোনো...