খালি পায়ে দৌড়াচ্ছেন এক নারী। পরনে শাড়ি। পায়ে নেই দৌড়ের জুতা। নেই কোনো প্রশিক্ষণও। তবু দৌড় থামেনি। শেষ পর্যন্ত সবার আগে ফিনিশিং লাইন পেরিয়েছেন তিনি।ভারতের মহারাষ্ট্রের ৪৭ বছর বয়সী রামাবাই রণবীরের এটাই ছিল জীবনের প্রথম দৌড় প্রতিযোগিতা। আগস্টে ৩ কিলোমিটারের একটি স্থানীয় দৌড়ে অংশ নিয়েছিলেন তিনি। লক্ষ্য ছিল একটাই— পুরস্কারের টাকা জিতে দুই মেয়ের পড়াশোনায় খরচ করা।জিতেও গেলেন রামাবাই। পুরস্কার হিসেবে পেলেন ৩ হাজার রুপি। টাকাটা খুব বেশি নয়। ভারতে উচ্চশিক্ষার খরচ তো দূরের কথা, মেয়েদের একজন যে কোচিং সেন্টা...