মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনকে আরও জোরদার করতে ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে বৃহৎ জনসমাবেশের ডাক দিয়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। এই কর্মসূচিতে জোটের সমস্ত সাংসদ এবং শরিক দলগুলির শীর্ষ নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিরোধীদের লক্ষ্য, এক মঞ্চে শক্তি প্রদর্শনের পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে নিজেদের আপত্তি তুলে ধরা এবং পরবর্তী আন্দোলনের অভিমুখ নির্ধারণ করা।কংগ্রেসের পক্ষে মল্লিকার্জুন খড়্গে, রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী এবং তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যা...