জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. তাসনীম সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বৈঠকে ভারপ্রাপ্ত স্পিকার বলেছেন, দেশের মানুষের জনপ্রতিনিধিত্ব করার জন্য সংসদে এসেছি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়িত্ব অপরিসীম। তিনি...