রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের মারধরের অভিযোগ ঘিরে গত রবিবার মধ্যরাতে উত্তপ্ত হয়ে ওঠে রাজশাহী রেলস্টেশন। শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে রেললাইনে আগুন জ্বালিয়ে অবরোধ, এরপর স্টেশনে ঢুকে ব্যাপক ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে যেতে হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ ঘটনায় একদিকে যেমন রেলকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হয়েছে, অন্যদিকে আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্প...