কাজ শেষ না করেই বাতিল করা হচ্ছে রাজধানীর
গুলশানে ১৩২/৩৩/১১ কেভি ভূগর্ভস্থ গ্রিড উপকেন্দ্র নির্মাণ প্রকল্প। এটি বাস্তবায়নে
ব্যয় ধরা হয়েছিল ৯৫০ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ২৪৭ কোটি ৩৭ লাখ, জাপান আন্তর্জাতিক
সহযোগিতা সংস্থার (জাইকা) ঋণ ৬২৮ কোটি ৯৬ লাখ এবং বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ইলেকট্রিসিটি
সাপ্লাই পিএলসির (ডেসকো) নিজস্ব তহবিল থেকে ৭৪ কোটি ৬২ লাখ টাকা ব্যয় করার কথা। তবে
এরই মধ্যে প্রকল্পের আওতায় খরচ হয়ে গেছে ৭৭ কোটি ৮১ লাখ ৭৫ হাজার টাকা। দরপত্র প্রক্রিয়ায়
জটিলতা দেখা দেওয়ায় শেষ পর্যন্ত প্...