রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) তহবিল থেকে টাকা উত্তোলনে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত, জবাবদিহি এবং অনিয়মে ব্যয় হওয়া অর্থ উদ্ধার করে রাকসু ফান্ডে ফেরত দেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলীমের কাছে স্মারকলিপি দিয়ে সাত দফা দাবি জানায় সংগঠনটি।দাবিগুলোর মধ্যে রয়েছে, উত্তোলিত প্রতিটি টাকার পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ, বিল-ভাউচার ছাড়া অর্থ উত্তোলনের ঘটনায় সংশ্লিষ্টদের লিখিত জবাবদিহির আওতায় আন...