দোহায়
এশিয়া কাপ রাইজিং স্টার্সে
বাংলাদেশ ‘এ’ দলকে খুব বড় লক্ষ্য
দিতে পারেনি আফগানিস্তান ‘এ’ দল। আগে ব্যাট করে তারা মাত্র ১৭৪ রানে অলআউট হয়। অবশ্য আরও কম রানে গুটিয়ে
যেতে পারত আফগানরা। ১২৭ রানে ৭ উইকেট পড়ার পরও শেষ তিন উইকেটে ৪৭ রান যোগ করে তারা।
বাংলাদেশের রিপন মন্ডল একাই ৩
উইকেট নেন। এ ছাড়া
২টি করে উইকেটের দেখা
পান অধিনায়ক সাইফ হাসান, পেসার
ইকবাল হোসেন ইমন ও মোহাম্মদ
রুবেল।
টসে
জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ ‘এ’
দলের অধিনায়ক সাইফ হাসান। আর
অধিনায়কের আস্থার প্রতিদান দ...