২০২২ সালের অক্টোবরের পর জাতীয় দলে খেলা হয়নি সাব্বির রহমানের। গত আগস্টে বাংলাদেশ এইচপি দলের হয়ে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে ডাক পান তিনি। সেখানে আলো ছড়িয়ে এবার ডাক পেলেন ‘এ’ দলেও। কাতারে অনুষ্ঠেয় এশিয়া কাপ রাইজিং স্টার্সের জন্য আজ সাইফ হাসানের নেতৃত্বে ১৫ সদস্যের চূড়ান্ত বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকা আটজনকে রাখা হয়েছে সেই দলে। তাদের মধ্যে টেস্ট খেলেছেন সাইফ হাসান, শাহাদাত হোসেন, ইয়াসির আলী ও সাব্বির রহমান।আছে...