পাঁচ বছর ধরে মূল্য সংযোজন কর বা ভ্যাট ফাঁকির মামলায় বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান রহিম এনার্জি লিমিটেডকে ৭০ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা পরিশোধের আদেশ দিয়েছে নারায়ণগঞ্জের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জে ভ্যাট কমিশনারেটের এ আদেশের কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এতে বলা হয়, প্রতিষ্ঠানটি ৪৬ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে। এর সঙ্গে জরিমানার ২৩ কোটি ৫০ লাখ টাকা মিলিয়ে মোট ৭০ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৪৩৩ টাকা পরিশোধ করতে হবে।
ন...