রংপুরের তারাগঞ্জের রহিমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচন নিয়ে অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্যামলী রানী রায়ের স্বামী গোপাল চন্দ্র রায়কে কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে বলে দাবি করেছেন কয়েকজন অভিভাবক।অভিযোগকারীদের দাবি, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার স্বামীকে এসএমসি সভাপতি করায় কমিটি গঠন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের ব্যবস্থাপনায় সম্ভাব্য স্বার্থের সংঘাতের বিষয়টিও খতিয়ে দ...