ইংল্যান্ডের বিপক্ষে চলমান
টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর চেয়ে পাকিস্তান দলের আভ্যন্তরীণ সমস্যাই প্রকট হয়ে
উঠেছে। দলের ভেতরে চলা চরম বিশৃঙ্খলার মধ্যেই এবার জ্বরে আক্রান্ত হয়েছেন পাকিস্তান
দলের টেস্ট অধিনায়ক বাবর আজম। এর আগে পিসিবির ব্যাপক বরখাস্ত ও রদবদলের ঘটনায় এমনিতেই
টালমাটাল অবস্থা বিরাজ করছে দলটিতে। বাবরকে পদত্যাগের আহবানও জানাচ্ছেন দেশটির সাবেকরা।
জিও নিউজকে পাকিস্তান দলের
ম্যানেজার নাভিদ আকরাম চিমা জানিয়েছেন, বাবর জ্বর আক্রান্ত হলেও বড় কোনো শঙ্কা নেই।
তিনি দ্রুতই সেরে উঠবেন বলে আশ...