ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত
ঐতিহাসিক রমনা রেসকোর্স এলাকাটি বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান নামে সমধিক পরিচিত।
গুরুত্বপূর্ণ এই স্থানটির চারপাশ জুড়ে সগৌরবে দাঁড়িয়ে রয়েছে পুরনো হাইকোর্ট ভবন,
তিন জাতীয় নেতার ঐতিহাসিক সমাধি, বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, জাতীয়
জাদুঘর, বারডেম হাসপাতাল এবং সুপ্রিম কোর্ট ভবন। মোগল আমলের ঐতিহাসিক ‘বাগ-ই-বাদশাহি’
নামে এই বিখ্যাত এলাকাটি স্বাধীন বাংলাদেশের গৌরবময় ইতিহাসের এক অনন্য স্থান দখল করে
আছে। এটি ব্রিটিশ ও পাকিস্তান আমল থেকেই ঢাকার গুরুত্বপূর্ণ...