বাবার মৃত্যুসংবাদ পেয়ে
জরুরি ভিত্তিতে আর্জেন্টিনায় চলে গিয়েছিলেন লিওনেল মেসি। এই শোকের আবহেই লিগস কাপের
ম্যাচে মেক্সিকান ক্লাব মন্টেরির বিপক্ষে মাঠে নামে ইন্টার মায়ামি। দলের সেরা তারকাকে
ছাড়া তারা হেরে যায় ২-১ গোলে। দলের হয়ে একমাত্র গোলটি করার পর শোকার্ত মেসিকে সেটি
উৎসর্গ করেন রদ্রিগো দি পল।
গতকাল শনিবার ঘরের মাঠে
অনুষ্ঠিত এই ম্যাচ শুরুর আগে মেসির বাবা হোর্হে মেসির স্মরণে দুই দল এক মিনিট নীরবতা
পালন করে। কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন মায়ামির ফুটবলাররা। ইন্টার মায়ামি এক বিবৃতিতে
জানায়, ‘আমাদে...