প্রধানমন্ত্রী তারেক রহমানকে কানাডা সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাই। আজ সোমবার সচিবালয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিমন্ত্রী রণদীপ সরাই-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিভিন্ন উন্নয়ন খাতে অংশীদারত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে রোহিঙ্গা সংকট, জ্বালানি নিরাপত্তা, কারিগরি শিক...