টেনিস কোর্ট থেকে অবসর
নেওয়ার পর ব্যবসায়িক সাফল্যে ইতিহাস গড়েছিলেন রজার ফেদেরার। হয়ে উঠেছিলেন
বিলিয়নিয়ারদের একজন। তবে বিখ্যাত ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘অন হোল্ডিং’-এর শেয়ারের দরপতনের কারণে ফোর্বসের বিলিয়নিয়ার তালিকা
থেকে বাদ পড়েছেন ২০ বারের গ্র্যান্ড স্লাম জয়ী এই মহাতারকা।
জিই এডিটোরিয়াল স্টাফের
এক প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার প্রকাশিত ফোর্বসের হিসাব অনুযায়ী রজার ফেদেরারের
বর্তমান আনুমানিক সম্পদ ৯৫ কোটি ২৪ লাখ মার্কিন ডলার। অন হোল্ডিংয়ের শেয়ারের আকস্মিক
দরপতনের ফলে ফেদেরারের কম...