নব্বই দশকে অনেক মিশ্র অ্যালবামে গান গেয়েছেন রকতারকা জেমস ও হাসান। তাদের দ্বৈত অ্যালবামও আসতো বাজারে। শ্রোতারা সেগুলো কিনেছে দেদার। রক সংগীতের সেই স্মৃতিকে জাগাতে একই মঞ্চে সংগীত পরিবেশন করতে যাচ্ছেন তারা। রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় জেমসের নগরবাউল এবং হাসানের আর্ক ব্যান্ডের সুরের মূর্ছনায় মেতে উঠবেন দর্শক-শ্রোতারা।
‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক এই কনসার্টে জেমস ও হাসানের আগে থাকছে ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য ব্যান্ডের পরিবেশনা। ওয়ারফেজের সঙ্গে মঞ্চে হাজির হবেন...