মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থান ও প্রতিরোধের মুখে আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তাদেরকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল রাত ২টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ১১ ব্যাটালিয়নের দীঘলকান্দি ক্যাম্পের সদস্যরা রংমহল সীমান্তের ১৩৭ নম্বর পিলারের কাছ দিয়ে অজ্ঞাতপরিচয় চারজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে রংমহল বিজিবি ক্যাম্পের ট...