ভারতে যাওয়ার সময় সুলতানা বেগম (৩৫) নামে যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে তাকে আটক করা হয়।আটক সুলতানা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ বলে জানা গেছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সেহলা কলোনি গ্রামের জুলমত আলীর মেয়ে।মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন অপু আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষিদ্ধ সংগঠনের ওই নেত্রী ভারত যাচ্ছ...