নোয়াখালী সদর উপজেলার যুব মহিলা লীগের সদস্য নাজমুন নাহারকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি, ভিডিও এবং স্ট্যাটাস দিয়ে অনেকেই ছড়িয়েছে।তবে যাচাই করে দেখা যায়, প্রচারিত ভিডিও, স্ট্যাটাস এবং ছবির দাবিটি সঠিক নয়। মূলত গত আগস্ট মাসে মাদারীপুরে শম্পা খাতুন নামে এক নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনার ছবি ও ভিডিও ব্যবহার করে এই অপপ্রচার চালানো হচ্ছে।কী ভিডিও ছড়াচ্ছে?ফেসবুকের ‘Sajjed Hossain Rasel’ নামের একটি আইডি থেকে গত ২৩ অক্টোবর ১৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। তা...