কারাবন্দি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মির বিশেষ চাহিদাসম্পন্ন শিশু নিস্বর্গ হোসেন তূর্য (১৫) মারা গেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।সন্তানের শেষ বিদায়ে মায়ের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হয়েছিল বলে দাবি করেছেন শারমিনের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন। তার অভিযোগ, তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। অন্যদিকে কারা কর্তৃপক্ষ বলছে, তারা প্যারোলে মুক্তির কোনো আবেদন পায়নি। ফলে তূর্যর মরদেহ কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। সেখানে...