মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাকের হোসেনকে গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। হত্যাকাণ্ডের ৭২ ঘণ্টা পার হলেও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তারা। দ্রুত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা।আজ শনিবার দুপুরে মাগুরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পারনান্দুয়ালী গ্রাম থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের চৌরঙ্গী মোড় হয়ে প্রেসক্লাবের স...