লক্ষ্মীপুরের কুশাখালী ইউনিয়ন যুবদলের কমিটি নিয়ে বিতর্কের শেষ নেই। টাকা নিয়ে প্রবাসীদের দিয়ে কমিটি করায় ১৬ নেতার পদত্যাগের পর কেন্দ্র থেকে কমিটি বিলুপ্ত করা হয়।এর একমাস পর শুক্রবার ফেসবুকে নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতেও টাকার বিনিময়, আওয়ামী লীগের কর্মীসহ বিতর্কিতদের পদ দেওয়ায় ফের ১৮ নেতা পদত্যাগ করেছেন।আজ শনিবার চন্দ্রগঞ্জ থানা যুবদলের শীর্ষ নেতাদের বরাবর এ পদত্যাগপত্র দেওয়া হয়। এ অবস্থায় যুবদলের কর্মী-সমর্থকরা বিভ্রান্ত হয়ে পড়েছে।দলীয় সূত্র জানায়, কুশাখালী ইউনিয়নে সবশেষ রফিক উল্যাকে আহ্ব...