কক্সবাজারের রামুতে একটি এসি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শেখ শহিদুল ইসলাম নয়ন নামে এক যুবক নিহত হয়েছেন।আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত যুবক উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের রুহুল্লার ডেবা এলাকার বাসিন্দা শরীফ মাহমুদ চৌধুরীর ভাগিনা বলে প্রাথমিকভাবে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি এসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটর...