ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক বিরোধের জেরে বাবার সঙ্গে অভিমান করে মারুফ খাঁ (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ। নিহত মারুফ ওই এলাকার মিন্টু খাঁর ছেলে।পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মারুফ এলাকার কয়েকজন মাদকাসক্ত যুবকের সঙ্গে চলাফেরা করতেন। বিষয়টি নিয়ে তার বাবা তাকে ওই যুবকদের সঙ্গে চলাফেরা করতে নিষেধ করেন। এ নিয়ে গতকাল রাতে বাবার সঙ্গে মারুফের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে...