যশোরের কেশবপুরের সাগরদাঁড়ীতে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যাংক ভবনের উত্তর ও দক্ষিণ পাশ থেকে পেট্রোলভর্তি বোতলসহ বেশ কিছু সন্দেহজনক আলামত উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার...