সিলেটে হাত বাঁধা অবস্থায় সাদিকুল ইসলাম রুপক (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধারের এক মাসের বেশি সময় পার হলেও মৃত্যুরহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। মামলার তদন্ত এখনো ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায়। ফলে ঘটনাটি হত্যা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি।নিহত সাদিকুল ইসলাম রুপক বিয়ানীবাজার পৌর এলাকার খাসাড়িপাড়া গ্রামের আবদুল মুক্তাদিরের ছেলে।পুলিশ জানায়, গত ৩১ মে পরিবারের সদস্যরা রুপকের কক্ষের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থ...