কোথাও নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে, কোথাও শুকিয়ে জেগে উঠেছে ফসলি জমি, আবার কোথাও বর্ষায় পানি থাকলেও শুকনো মৌসুমে বিস্তীর্ণ চর দেখা যায়। মাদারীপুরের শিবচর উপজেলায় একসময়ের খরস্রোতা নদ-নদীগুলো নাব্য সংকট, পলি জমে ভরাট হওয়া এবং দখলের চাপে অস্তিত্ব হারানোর ঝুঁকিতে পড়েছে। দীর্ঘদিন খনন না হওয়া এবং নদীর তীর দখল ও ভরাটের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।নদীগুলোর নাব্যতা কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে নৌযোগাযোগ। হুমকির মুখে পড়ছে কৃষি, মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য ও স্থানীয় পরিবেশ। একসময় যেসব নদী দ...