ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের বুক চিরে বয়ে চলা টাঙ্গন নদীর ‘কদমতলী মৎস্য অভয়াশ্রম’ পলি জমে ভরাট হয়ে যাওয়ায় সেখানে মারাত্মক পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে অভয়াশ্রমে থাকা দেশীয় প্রজাতির হাজার হাজার মা মাছ। তবে মৎস্য বিভাগ নিশ্চিত করেছে, সমস্যা সমাধানে তারা কাজ করে যাচ্ছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশীয় প্রজাতির মাছের নিরাপদ প্রজনন ও সংরক্ষণের জন্য ২০০১ সালে পীরগঞ্জের দৌলতপুর ইউনিয়নের বনুয়াপাড়া এলাকায় টাঙ্গন নদীর বাঁকে কদমতলী মৎস্য অভয়াশ্রম গড়ে তোলে মৎস্য বিভাগ। সেখানে রুই, কাতলা, শোল,...