Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সংকটে পীরগঞ্জের কদমতলী মৎস্য অভয়াশ্রম

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১৯:২৫
সংকটে পীরগঞ্জের কদমতলী মৎস্য অভয়াশ্রম

ছবি: আগামীর সময়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের বুক চিরে বয়ে চলা টাঙ্গন নদীর ‘কদমতলী মৎস্য অভয়াশ্রম’ পলি জমে ভরাট হয়ে যাওয়ায় সেখানে মারাত্মক পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে অভয়াশ্রমে থাকা দেশীয় প্রজাতির হাজার হাজার মা মাছ। তবে মৎস্য বিভাগ নিশ্চিত করেছে, সমস্যা সমাধানে তারা কাজ করে যাচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশীয় প্রজাতির মাছের নিরাপদ প্রজনন ও সংরক্ষণের জন্য ২০০১ সালে পীরগঞ্জের দৌলতপুর ইউনিয়নের বনুয়াপাড়া এলাকায় টাঙ্গন নদীর বাঁকে কদমতলী মৎস্য অভয়াশ্রম গড়ে তোলে মৎস্য বিভাগ। সেখানে রুই, কাতলা, শোল, বোয়াল, আইড়, চিতল, কই, টেংরা, পুঁটিসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মা মাছ আশ্রয় নেয় এবং প্রজনন মৌসুমে নদীতে ডিম ছেড়ে আবার ফিরে আসে।

মৎস্য বিভাগ এবং স্থানীয় মৎস্যজীবীদের নিবিড় পরিচর্যায় সেখানে এখন বিশাল আকৃতির মা মাছ বিচরণ করছে। তবে দীর্ঘদিন ধরে নদী খনন না হওয়ায় পলি জমে অভয়াশ্রমটিতে পানি কমে গেছে, সেইসঙ্গে দেখা দিয়েছে মাছের তীব্র খাবার সংকট।

কদমতলী মৎস্য অভয়াশ্রমের সভাপতি ফজলুল করিম পরিস্থিতি তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, এখানে ৩০ থেকে ৫০ কেজি ওজনের কয়েক হাজার মা বোয়াল, আইড়, চিতল, রুই ও কাতলা মাছ রয়েছে। পানি কমে যাওয়ায় মাছগুলো ভেসে উঠছে এবং স্বাভাবিকভাবে ঘোরাফেরা করতে পারছে না।

আরও পড়ুন

গুলশান নয়, ইংরেজিতে ভিক্ষা চাওয়া নারীর ভিডিওটি সিলেটের

১১ অক্টোবর ২০২৬

অভয়াশ্রমের সহ-সভাপতি এন্তাজুল হকের ভাষ্য মতে, পানির পাশাপাশি প্রাকৃতিক খাদ্যেরও চরম অভাব দেখা দিয়েছে। পর্যাপ্ত খাবার না পাওয়ায় মা মাছগুলোর মাথার আকার বড় হয়ে শরীরের তুলনায় বেমানান হয়ে যাচ্ছে।

এ বিষয়ে পরিবেশ নিয়ে কাজ করা পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সতর্ক করে জানান, কদমতলী মৎস্য অভয়াশ্রম রক্ষা করা না গেলে এই অঞ্চলের খাল-বিল ও নদ-নদীতে দেশীয় প্রজাতির মাছ আর পাওয়া যাবে না। এর ফলে পরিবেশেরও বড় ধরনের বিপর্যয় ঘটার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

পানি ও খাদ্য সংকটের কথা স্বীকার করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আকতার জানান, দেশি প্রজাতির মা মাছের নিরাপদ আশ্রয়স্থল এই কদমতলী মৎস্য অভয়াশ্রম। দীর্ঘদিন ধরে খনন না করায় পলি জমে সেখানে পানি আশঙ্কাজনকভাবে কমে গেছে। এর পাশাপাশি দেখা দিয়েছে খাবারের অভাব। তবে পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিকভাবে কিছু খাবার প্রদান করা হয়েছে বলে তিনি অবহিত করেন।

সম্প্রতি মৎস্য অভয়াশ্রমটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মৎস্য অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শাহনেওয়াজ সিরাজী। মা মাছের এই প্রজনন ক্ষেত্র রক্ষায় কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে বলে তিনি নিশ্চিত করেন।

দেশীয় মাছের বংশবৃদ্ধি এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ এই অভয়াশ্রমটি বাঁচিয়ে রাখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

পীরগঞ্জকদমতলীমৎস্য অভয়াশ্রম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা