সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। মাঠের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব, একের পর এক হতাশা আর পয়েন্ট হারানোর বৃত্ত থেকে বের হতে পারছে না তারা। এবার স্টামফোর্ড ব্রিজেও মিলল না স্বস্তি। চেলসির কাছে ২-০ গোলে হেরে আরও একবার হতাশ হতে হলো রেড ডেভিলদের।ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করেছিল। তবে কোনো দলই জালের দেখা পায়নি। বিরতির আগে ইউনাইটেডের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথম ৪৫ মিনিট।বিরতি থেকে ফিরে ম্যাচের চিত্র বদলে দেয় চেলসি। ৫০ মিনিটে রোমেও ল...