বাতিল হয়ে যাওয়া কূটনৈতিক পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে মরিয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার তার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন করলেন তার আইনজীবীরা। দ্বারস্থ হলেন দিল্লির বাংলাদেশ হাইকমিশনের।হাসিনার হয়ে লন্ডনের আইনি পরামর্শদাতা সংস্থা ম্যাট্রিক্স চেম্বারস দ্বিতীয় দফায় ই-মেইল পাঠিয়ে জানতে চেয়েছে, ওই দুটি নথি ফিরে পেতে কী কী আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে।আজ বৃহস্পতিবার দেওয়া ই-মেইলের সঙ্গে যুক্ত করা হয়েছে হাসিনার স্বাক্ষরিত ওকালতনামাও। অর্থাৎ তার হয়ে আইনি সিদ...