ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের একজন বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ প্রয়োজনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত দীর্ঘায়িত করতে পারে তেহরান। ট্রাম্পের বর্তমান মেয়াদ ২০২৯ সালের ২০ জানুয়ারি শেষ হওয়ার কথা।ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জেনারেল মোহাম্মদ রেজা নাকদি বলেছেন, দীর্ঘমেয়াদি যুদ্ধের মাধ্যমে ইরান নিজেদের প্রতিরোধক্ষমতা বাড়াতে চায়। তার ভাষায়, ইরানে হামলা চালালে ‘এর মূল্য দিতে হবে’—এমন বার্তা দেওয়াই এর অন্যতম উদ্দেশ্য।যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম পিবি...