বরিশাল নগরীর একটি শপিং সেন্টারের মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। দোকানের শাটারের তালা কেটে নগদ ৬ লাখ ১০ হাজার টাকা, ৫৫টি মোবাইল ফোন ও বিভিন্ন অ্যাকসেসরিজসহ প্রায় ৬১ লাখ ১০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।আজ সোমবার সকালে নগরীর সদর রোডের ফাতেমা সেন্টারের চতুর্থ তলায় ‘ব্লু-ফোন’ নামের দোকানে এই চুরির ঘটনা টের পায় দোকান মালিক। ঘটনাটি ঘটে গতকাল রাতের কোনো এক সময়।দোকানটির মালিক নাঈম আহম্মেদ এ ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, রবি...