পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের নীলবাড়িয়া বনাঞ্চলে অভিযান চালিয়ে বনদস্যুদের একটি আস্তানা ধ্বংস করেছে বনরক্ষীরা।আস্তানা থেকে সিমকার্ডবিহীন ১৪টি মোবাইল ফোন, চাল, ডালসহ বিভিন্ন রসদ ও মালামাল জব্দ করা হয়েছে। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে আস্তানায় থাকা লোকজন বনের ভেতর পালিয়ে যায়।রবিবার (৪ অক্টোবর) দুপুরে শ্যালার চর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।বন বিভাগ সূত্রে জানা গেছে, দুপুরে শরণখোলা রেঞ্জের শ্যালার চর এলাকার বনরক্ষীরা নীলবাড়িয়ার গহীন বনে...