ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির লোক কল্যাণ মার্গে নরেন্দ্র মোদির বাড়ির সামনে বিক্ষোভ করেছে কংগ্রেস। বিক্ষোভে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র, কে সি ভেনুগোপাল, পবন খেরাসহ দলের শীর্ষ নেতারা।ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) ইস্যুতে দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী অভিযোগ করেন, দেশের যুবসমাজের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা কোনোভাবেই গ...