কাগজে-কলমে শিক্ষার্থী সংখ্যা ১২০ জন। তাদের পাঠদানের জন্য নিয়োজিত রয়েছেন ১১ জন শিক্ষক ও ২ জন কর্মচারী। কিন্তু সরেজমিনে গিয়ে মিলল হতাশাজনক চিত্র। পুরো বিদ্যালয়ে উপস্থিত রয়েছে মাত্র সাত শিক্ষার্থী!পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মৈশানী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এ বাস্তবতায় সৃষ্টি হয়েছে নানা গুঞ্জন ও বিতর্ক।মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ষষ্ঠ শ্রেণিতে মাত্র ১ জন শিক্ষার্থী উপস্থিত। সপ্তম ও অষ্টম শ্রেণির কক্ষ পুরোপুরি শিক্ষার্থীশূন্য। আর নবম ও দশম শ্রেণিতে ৩ জন করে মোট ৬...