হাসান মাহমুদের করা বলটায় ব্যাট চালিয়ে টেনে আনলেন স্টাম্পে। ঠিক প্রথম ইনিংসের আউট হওয়ার মতো করেই ইনসাইড এজ হয়ে বোল্ড ট্রাভিস হেড। এ রকম পরিস্থিতিতে ব্যাটাররা কেউ ব্যাট দিয়ে স্টাম্প ভেঙে হতাশা বা রাগ ঝাড়েন, কেউ ড্রেসিংরুমে ঢুকে হেলমেটটা ছুড়ে মারেন, কেউ ব্যাট। ২০১১ বিশ্বকাপে আউট হয়ে ড্রেসিংরুমে গিয়ে হতাশায় টিভি ভেঙেছিলেন রিকি পন্টিং। তবে ট্রাভিস হেড বোল্ড হওয়ার পর নিজেই স্টাম্পটা ফের ঠিক করে বেলস বসিয়ে দিয়ে আসার দৃশ্য এবারই প্রথম। ঠিক যেমন এবারই প্রথম আম্পায়ার আঙুল তোলার আগেই রিভিউর সংকেত জানিয়েছেন...