প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রচলিত পাঠ্যবইয়ের পাশাপাশি কারিকুলামভিত্তিক লার্নিং টয় বা শিক্ষণীয় খেলনা যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, শ্রেণিকক্ষে খেলাধুলার মাধ্যমে আনন্দের সঙ্গে পাঠ গ্রহণের সুযোগ তৈরি এবং শিশুদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
গতকাল শনিবার রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে আয়োজিত ‘মেধা ও সৃজন উৎসব-২০২৬’-এর সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অত...