ধীরে ধীরে মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা
(এআই)। তথ্য খোঁজা থেকে কেনাকাটা, সিদ্ধান্তে সহায়তা থেকে প্রশ্নের উত্তর, বিভিন্ন কাজে দ্রুত বাড়ছে এআইয়ের ব্যবহার। তবে
এআই ঠিক অঙ্কের মতো সূত্র মেনে সবসময় একই উত্তর দিবে বিষয়টি এমন নয় মোটেও। তারা মানুষের
থেকে একে একে রপ্ত করে নিচ্ছে মানুষের বিচিত্র চরিত্র।
এআইয়ের উত্তর অনেক সময় নিরপেক্ষ তথ্যের পাশাপাশি ব্যবসায়িক স্বার্থ, নীতিগত সীমাবদ্ধতা কিংবা প্রতিষ্ঠানের অবস্থানের উপর নির্ভর করে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নতুন এক...