মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৩০ বছরে পদার্পণ উপলক্ষে চার মাসব্যাপী (সেপ্টেম্বর-ডিসেম্বর ২০২৬) ‘নবায়ন প্রিমিয়াম সংগ্রহ উৎসব’ শুরু হয়েছে। সম্প্রতি ঢাকায় আয়োজিত এক উন্নয়ন সভায় এ ঘোষণা দেওয়ার পাশাপাশি লক্ষ্যমাত্রা অর্জনকারী কর্মীদের পুরস্কৃত করা হয়। কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ বললেন, মেঘনা লাইফ এ পর্যন্ত ৪ হাজার ৪২৮ দশমিক ৫০ কোটি টাকার দাবি পরিশোধ করেছে। অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল), পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত সিইও মোহাম্মদ তারেক, কনসালট্যান্ট জয়নাল আবেদীন...