রাজপরিবারের সঙ্গে সম্পর্কের তিক্ততা, ব্রিটিশ সংবাদমাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ, নিরাপত্তা নিয়ে দীর্ঘ আইনি লড়াই–সব পেছনে ফেলে ছয় বছর আগে আটলান্টিক পেরিয়েছিলেন তারা। গন্তব্য হয়েছিল ক্যালিফোর্নিয়া। এ বার ফের উল্টো পথে যাত্রা। হ্যারি ও মেগান মার্কল সন্তানদের নিয়ে চলতি মাসের শেষেই ব্রিটেনে ফিরছেন। ২০২০ সালে রাজপরিবারের সক্রিয় সদস্যের দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পর এটিই তাদের জীবনের সবচেয়ে বড় মোড়গুলোর একটি। তবে ফিরলেও তারা রাজকীয় দায়িত্বে ফিরে যাচ্ছেন না। হ্যারি ও মেগানের সঙ্গে ব্রিটেনে...