জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান আর নেই। আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবরটি জানানো হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শফিকুর রহমানের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার ঢাকার বনানীর বাড়িতে হঠাৎ স্ট্রোক হলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি...