ব্রিটিশ পার্লামেন্টে কোরআন হাতে শপথ নিয়েছেন এক মুসলিম নারী। নির্বাচিত প্রতিনিধি হিসেবে তার সেই সাংবিধানিক অধিকারকেই এবার আর্জেন্টিনার ভূখণ্ড দাবির যুক্তি বানালেন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর ঘনিষ্ঠ উপদেষ্টা। তার দাবি, ব্রিটেন নাকি ‘ইসলামের উপনিবেশ’ হয়ে যাচ্ছে। বিতর্কিত মন্তব্যটি আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন মিলেই নিজেও। এক নারী সাংসদের শপথ থেকে দক্ষিণ আটলান্টিকের দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ, অদ্ভুত এই যোগসূত্রে নতুন উত্তেজনা।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত দ্য গার্ডিয়ান এবং দ্য টেলিগ্রাফে...