বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের হাতে স্থানীয় মানুষের জমি তুলে দেওয়ার অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার নিশানায় সাবেক বাম সরকার। বুধবার, ২৫ নভেম্বর কোচবিহারে রাজবংশী ও কামতাপুরী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি। বাম আমলের ভূমি সংস্কার ও বর্গা ব্যবস্থার প্রসঙ্গ টেনে শুভেন্দুর দাবি, ওই নীতির সুযোগে মূলনিবাসীদের জমি হাতছাড়া হয়েছে। তবে এই অভিযোগের সমর্থনে বৈঠকে কোনো নির্দিষ্ট জমির নথি বা পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।বুধ...