বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় তিনদিন রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে ঝিনাইদহ-৪ আসনের প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে। আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিব উল্লাহ পিয়াস শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।এদিন ডরিনকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মো. শাহাদাত হোসেন নাফিজ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আসামিকে জিজ্ঞাসাবাদে প...