যন্তর মন্তর-কাণ্ডে
কারাবন্দি ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার
মুক্তির দাবিতে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছে দলটি। নিম্ন আদালতের
বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ আরও দুদিন বাড়ানোর নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে
মঙ্গলবার জরুরি শুনানির আবেদন করেছেন তাদের আইনজীবীরা। মঙ্গলবার রাতেই শুনানির
আবেদন জানানো হয়েছে বলে দাবি করেছে সিজেপি। তবে হাই কোর্ট শুনানির সময় নির্ধারণ
করেছে কি না বা কোনো নির্দেশ দিয়েছে কি না, তা স্পষ্ট নয়।
যন্তর মন্তরে প্রবেশ করে
নিষিদ্ধ এলাকায় জাতীয় পতাক...